সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার মনোনয়ন দাখিল


আপডেটের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমর্থিত জুঁই চাকমা তার মনোনয়ন পত্র দাখিল করেন। গত ২৪ ডিসেম্বর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফি এর নিকট তার মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান এবং রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কর্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির সম্পাদক মন্ডীল সদস্য অমর চাকমা, জেলা কমিটির সদস্য অরুনজিতা চাকমা, নার্গিস আকতার, সুজাতা চাকমা, মনিকা তালুকদার, রাখি ত্রিপুরা, যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা, সদস্য চিরজ্যোতি চাকমা, সাইমুন ইসলাম, নিখিল চাকমা, সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া বড়ুয়া সংগঠনের শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, সমর বড়ুয়া, কাজল বড়ুয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।