আপডেটের সময়ঃ জুন ৯, ২০২৬
ডেস্ক রিপোর্ট:
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।