আপডেটের সময়ঃ মে ১১, ২০২৬
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের কামড়ে একটি মায়া হরিণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার(১০ মে) ভোরে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পাশ্ববর্তী বন হতে একটি মায়া হরিণ লোকালয়ে গাছের লিচু খেতে এসে কুকুরের আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানান পার্বত্য চট্টগ্রাম
দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন। ঘটনাস্থলে হরিনটির মৃত্যু হয় বলে তিনি জানান।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়ন ( সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, সকালে কুকুরের চেচামেচি শুনে ঘটনাস্থলে আমরা ছুটে আসি । এসে দেখি একটা হরিণকে কুকুর আক্রমণ করে পিছনের দিকে মাংস ছিড়ে নিয়ে গেছে। এসময় মৃত হরিণটি মাটিতে পড়ে আছে। এসময় আমি সহ স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি অবগত করলে তারা এসে মৃত হরিণটিকে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী বলেন, বন বিভাগ হতে হরিণের মৃত্যুর খবর পাবার সাথে সাথে কাপ্তাই ভেটেনারি সার্জন ডা: রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম কর্ণফুলি রেঞ্জে যায়। মায়া হরিণটি কুকুরের আক্রমনে মৃত্যু ঘটে। আমরা ময়নাতদন্ত শেষে এটাকে মাটিতে পুতে ফেলে রেখেছি।