রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব


আপডেটের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬

ডেস্ক রিপোর্ট:-

রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের রাঙামাটি  জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব। রাঙামাটি

প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, একজন প্রবীণ সাংবাদিকের উপর এই সন্ত্রাসী হামলায় সাংবাদিক মহল ক্ষুব্ধ এবং গভীরভাবে উদ্বিগ্ন।

গ্রামে  গঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা এভাবে হামলা শিকার হলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা দারুণভাবে ক্ষুন্ন হবে। বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান প্রশাসনের প্রতি।

প্রসঙ্গত, সোমবার  (২৭ এপ্রিল) খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলাস্থ ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার স্বীকার হন সাংবাদিক  মোহাম্মদ আলী। তিনি তিনি দৈনিক জনকন্ঠ ও নিউ এজ পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে হামলার শিকার হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীছড়ি হাসপাতালে প্রেরণ করেন, সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রবীণ সাংবাদিক নেতার আসু সুস্থতা কামনা করেছেন।